পিয়ংইয়ংয়ে ৫ দিনের লকডাউন ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৬ পিএম, ২৫ জানুয়ারি ২০২৩ বুধবার
পিয়ংইয়ংয়ে ৫ দিনের লকডাউন ঘোষণা
উত্তর কোরিয়ায় রাজধানী পিয়ংইয়ংয়ে পাঁচ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে শ্বাসযন্ত্রের অসুস্থতা ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজ বুধবার এক খবরে এ কথা জানা গেছে। খবর এএফপি’র।
সিউল ভিত্তিক এনকে নিউজের খবরে বলা হয়েছে, পিয়ংইয়ংয়ের বাসিন্দাদের বুধবার থেকে রোববার পর্যন্ত তাদের ঘরে অবস্থান করতে বলা হয়েছে। এছাড়া প্রতিদিন তাদের একাধিক তাপমাত্রা পরীক্ষার ফলাফল অবশ্যই জমা দেয়ার কথাও বলা হয়েছে।
খবরে বলা হয়, নোটিশে কোভিড-১৯ এর উল্লেখ না করে বলা হয়েছে সম্প্রতি রাজধানীতে সাধারণ ঠান্ডা জনিত রোগ ছড়িয়ে পড়েছে।
এদিকে এর আগে পিয়ংইয়ংয়ের বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে ‘এনকে নিউজ’ বলেছে, লকডাউনের আভাস পেয়ে রাজধানীর বাসিন্দাদের মধ্যে কেনাকাটার ধুম পড়ে গিয়েছিল।
তবে দেশটির অন্যান্য এলাকাতেও লকডাউন জারি করা হয়েছে কি-না তা স্পষ্ট নয়। দেশটির সরকারি সংবাদ মাধ্যম নতুন কোন পদক্ষেপের কথা ঘোষণা করেনি।
উত্তর কোরিয়ায় বর্তমানে সাইবেরীয় অঞ্চলের মতো ঠান্ডা পড়ছে। দেশটির তাপমাত্রা মাইনাস ২২ ডিগ্রি সেলসিয়াস। দেশটিতে গত বছর এপ্রিলে প্রথম করোনা ছড়িয়ে পড়ার কথা স্বীকার করেছিল। মাত্র তিন মাসের মাথায় তা নিয়ন্ত্রণেরও ঘোষণা দিয়ে উত্তর কোরিয়া একে অলৌকিক বলে বর্ণনা করেছিল।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার